হাসপাতাল থেকে বাসায় ফিরলেন উপদেষ্টা ফারুকী

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খবর জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (২৩ আগস্ট) অভিনেত্রী তিশা তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ফেসবুক ভিডিও রিলসে দেখা যায়, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ফারুকী। তার ফিরে আসায় খুশিতে আত্মহারা একমাত্র কন্যা ইলহাম। ফুল নিয়ে দৌঁড়ে এসে বাবাকে বরণ করে নেয়।

ভিডিওর ক্যাপশনে তিশা লেখেন,

আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন। ধন্যবাদ সবাইকে।

জানা যায়, সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাসায় ফেরেন ফারুকী। তবে চিকিৎসকের পরামর্শ, তাকে আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে একটি কর্মশালায় যোগ দিতে সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।

তখন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, উপদেষ্টা ফারুকী কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন।

গত ১৭ আগস্ট অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় ফারুকীর। এরপর ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। ওষুধ ও পথ্যের নিয়মানুবর্তিতায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপরই আজ বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।  

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!