স্বামীর সঙ্গে মালদ্বীপে বিলাসী অবসরে মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কাজের ফাঁকে সময় পেলেই ঘুরে বেড়াতে পছন্দ করেন। এবার স্বামী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ছুটি কাটাতে নীল জলরাশির দেশ মালদ্বীপে গেছেন। সেখানে বিলাসী অবসরে মজেছেন এই তারকা দম্পতি।

সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তাদের সেই আনন্দঘন মুহূর্তের কিছু বিশেষ ছবি। ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, মালদ্বীপের রিসোর্টে সুইমিংপুলের নীল জলে ভেসে বেড়াচ্ছে বিশাল এক নাশতার ট্রে। তাতে সাজানো নানা পদের লোভনীয় খাবার। 

প্রথাগত ‘ব্রেকফাস্ট ইন বেড’ বা বিছানায় শুয়ে নাশতা করার বিষয়টি যে এখন আর তার কাছে আকর্ষণীয় নয়, সেটিই জানালেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিছানায় নাশতা… উহ, ওটা বোরিং।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ‘লাক্সারি ট্রাভেল’, ‘ফ্লোটিং ব্রেকফাস্ট’ ও ‘কাপল মোমেন্টস’।

ভক্তদের নজর কেড়েছে মেহজাবীনের শেয়ার করা ‘কাপল মোমেন্টস’। প্রকাশিত একটি ছবিতে মেহজাবীনকে রাজীবের সঙ্গে ফলের জুস হাতে চিয়ার্স করতে দেখা গেছে। দুজনের চোখে রোদচশমা আর মুখে হাসি বুঝিয়ে দিচ্ছে, বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটছে তাদের।

ভক্তদের উচ্ছ্বাস ও মন্তব্য প্রিয় তারকা জুটিকে এমন রোমান্টিক মুডে দেখে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মন্তব্যের ঘরে একজন ভক্ত খাবারের প্রাচুর্য দেখে মজার ছলে লেখেন, ‘সারা বছর ডায়েটিং করার পরে একদিন।’

দুজনের রসায়নে মুগ্ধ হয়ে আরেকজন লেখেন, ‘বাহ অনেক সুন্দর লাগছে দুজনকে।’ মেহজাবীনের সকালের স্নিগ্ধ রূপ দেখে এক ভক্তের মন্তব্য, ‘বাহ! সকাল সকাল মেহু।’

স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ভালোবাসা জানিয়ে লেখেন, ‘বাহ! চমৎকার! আপু ভাইয়া।’ কেউ বা এই জুটিকে উদ্দেশ্য করে লেখেছন, ‘খুব চমৎকার পরিবার আপু।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প