স্পেনে যাওয়ার পথে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু

স্পেনে যাওয়ার পথে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছে। মালি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় মরক্কোতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২৫ জন মালির নাগরিক বলে জানা গেছে। খবর আল জাজিরার।

ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিল। দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে ১১ জন বেঁচে গেছেন। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা ডৌলায়ে কেইতা জানিয়েছেন, নিহত মালি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন দেশটির পশ্চিমাঞ্চলীয় কায়েস অঞ্চলের বাসিন্দা।

এদিকে কায়েস অঞ্চলের মেয়র মামাদু সিবি জানিয়েছেন, নিহত মালির ২৫ জন বাসিন্দার মধ্যে ৮ জন তার এলাকার।

তিনি বলেন, দুর্ঘটার শিকার ব্যক্তিরা সাত মাস আগে মৌরিতানিয়ায় নির্মাণ শিল্পে কাজ করার জন্য কায়েস অঞ্চল ছেড়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তারা ইউরোপ এবং আমেরিকায় থাকা তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। ওই বন্ধুরা তাদের এসব দেশে আসতে উত্সাহিত করেছিল এবং অনেকেই নিজেদের পরিবারকে কিছু না জানিয়েই এই বিপজ্জনক পথে পাড়ি দিয়েছে।

সাগরপথে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের স্রোত বাড়ছেই। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪১ হাজার ৪২৫ অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৯১০।

চলতি বছর সাগরপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার ওয়াকিং বর্ডারস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০০৭ সালের পর এই সংখ্যা সর্বোচ্চ বলে জানানো হয়েছে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের