স্থানীয়দের সঙ্গে দাঙ্গা, মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশির রিমান্ড

মালয়েশিয়ার একটি নির্মাণ প্রকল্প সাইটে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন স্থানীয় একটি ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় বালিক পুলাউ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক চিয়া হুই তিং এই আদেশ দেন।

২০ থেকে ৫০ বছর বয়সি এসব বাংলাদেশিদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ১৪৮ এর অধীনে মামলা দায়ের হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে একজন স্থানীয় সুপারভাইজার ও একজন বাংলাদেশির মধ্যে মতবিরোধের জেরে এই ঘটনা ঘটে। দুজনের মধ্যে তর্কাতর্কি একপর্যায়ে দাঙ্গায় রূপ নেয় এবং নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিক এতে জড়িয়ে পড়ে।

এই ঘটনায় একজন স্থানীয় পুরুষের মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বহির্বিভাগের রোগী হিসেবে চিকিৎসা নেয়ার পর তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সাজালি আদম জানিয়েছেন, ১৫ বাংলাদেশি পুরুষকে রিমান্ডে নেয়া হয়েছে এবং এই ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের