স্টেডিয়াম ভাঙচুর মেসি ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা

ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু ভিআইপিদের ভিড়ে তাকে দেখতে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এসময় দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। এ ঘটনায় আর্জেন্টাইন তারকা ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেছেন, আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। তারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সব ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

মমতা আরও জানান, আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

এরপর ক্রীড়াপ্রেমীদের কাছে আবারও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

এর আগে, শনিবার নির্ধারিত সময়ে সল্টলেক স্টেডিয়ামে পৌঁছান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু আয়োজকসহ রাজ্যের মন্ত্রী এবং তাদের পরিবারের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান তিনি। মেসি মাঠে ঢোকার পর থেকেই তার আশপাশে ছিল ব্যাপক ভিড়।

এসময় মেসি হাসিমুখে দর্শকদের দিকে হাতও নেড়েছিলেন। কিন্তু গ্যালারিতে থাকা ভক্তরা সেটা দেখতে পাননি। শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি। মাঠে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা দর্শকদের শান্ত করার চেষ্টা করলেও কাজ হয়নি। এই পরিস্থিতিতে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি। মাত্র ২৩ মিনিট মাঠে ছিলেন তিনি।

মেসি মাঠ ছাড়তেই অগ্নিগর্ভে রূপ নেয় সল্টলেক স্টেডিয়াম। দর্শকেরা চেয়ার ভেঙে পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকে। শুরু হয় পানির বোতলের বৃষ্টি। আবার বেশ কিছু দর্শক স্টেডিয়ামের ভেতরে দর্শক আসনের সোফায় আগুন ধরিয়ে দেয়। পুলিশি তৎপরতায় সঙ্গে সঙ্গে নেভানো হয় আগুন। এরপর দর্শকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

এই ঘটনায় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে আটক করেছে পুলিশ।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের