কেরানীগঞ্জে ভবনে আগুন: ইউনিট বেড়ে ২০, আটকে পড়া ৪৫ জন উদ্ধার

কেরানীগঞ্জের বাবুবাজারে জাবালে নূর টাওয়ারে লাগা আগুন ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে আগুন নেভাতে হচ্ছে। এছাড়া প্রচুর ধোঁয়ার কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, অগ্নি দুর্ঘটনাকবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত; কিন্তু এগুলোর বেইজমেন্ট মাত্র একটি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেজইমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।

শাহজাহান শিকদার আরও বলেন, প্রচুর ধোঁয়ার কারণে ৩টি ব্রিদিং টেন্ডার, ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ এখন মোট ২০টি ইউনিট আগুনে কাজ করছে। ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মোট উদ্ধার ৪৫ জন।

সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আশপাশের ভবনগুলো আবাসিক ও বাণিজ্যিক মিক্সড ভবন। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, সবগুলো শাটার দিয়ে আটকানো। ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত, দোতলা ও তিনতলায় ধোঁয়ায় আচ্ছন্ন। এ কারণে আমাদের আগুন নেভানোর কাজ করতে বেগ পেতে হচ্ছে। এখানে ঝুট গোডাউনসহ অন্যান্য মালামাল রয়েছে। ভবনের বেজমেন্টেও দোকানপাট রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।

তিনি বলেন, ভবনের দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে কাজ করতে হচ্ছে। আগুনের সোর্সের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা চারদিক থেকে অ্যাটাক করছি যেন আগুন অন্য ভবনে না ছড়িয়ে যায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাওয়া হলে লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করবো, তারপর সূত্রপাত বলা যাবে।

ভবনে কেমিক্যালের কোনো অস্তিত্ব আছে কি না প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এখানে কেমিক্যালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অযথা কেউ প্যানিক ক্রিয়েট না করি। এখানে যে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তা ব্যাকড্রাফট। ব্যাকড্রাফট হলো একটা জায়গায় আগুন অথবা ধোঁয়া আটকে থাকলে খোলার পর যে শব্দ হয় সেটির শব্দ হয়েছে।

এর আগে শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা