স্টার্কের লড়াইয়ে অস্ট্রেলিয়া লিড পেলো ১৭৭

দ্বিতীয় দিন ক্যাচ মিসের মহড়ায় অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল ইংল্যান্ড। ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিন শেষ করে অজিরা। তাতে তাদের লিড দাঁড়ায় ৪৪। ব্রিসবেনে তৃতীয় দিন ৫১১ রানে অলআউট হওয়ার আগে ইংল্যান্ডের বোলারদের শাসন করেছেন মিচেল স্টার্ক। ১৩ চারে তিনি খেলেন ৭৭ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই স্বাগতিকদের লিড ১৭৭।

দ্বিতীয় দিন জীবন পাওয়া মাইকেল নেসার ও অ্যালেক্স ক্যারি খেলা শুরু করেন তৃতীয় দিনের। তবে নেসার গতদিনের চেয়ে ১ রান বেশি যোগ করে ১৬ রানেই ফিরে যান সাজঘরে স্টোকসের বলে জেমি স্মিথকে ক্যাচ দিয়ে। পতন হয় সপ্তম উইকেটের ৩৮৩ রানে।

অর্ধশতক আদায়ের পরও দারুণ খেলতে থাকা অ্যালেক্স ক্যারির ক্যাচ আর মিস হয়নি। জেমি স্মিথ ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন ব্যক্তিগত ৭৭ রানে। বল করেন গাস অ্যাটকিনসন। ৪১৬ রানে অজিরা হারায় ৮ উইকেট।

এরপর শুরু হয় মিচেল স্টার্কের দাপট। ব্যাট হাতে কঠিন পরীক্ষা নেন ইংলিশ বোলারদের। নিজে বোলার হয়ে বিপদে ফেলে দেন সফরকারী বোলারদের। ব্যাট চালান পুরোদস্তু ব্যাটারের মতোই। ৭৭ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ১৩টি চারের মার। স্কট বোল্যান্ডের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে আউট হন দলীয় ৪৯১ রানে। তার বিদায়ে ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

সবশেষ ব্যাটার হিসেবে আউট হন ব্রেন্ডন ডগেট ১৩ রানে। উইল জ্যাকস তাকে তুলে নিয়ে ৫১১ রানে অজিদের অলআউট করেন। ২১ রান করে অপরাজিত ছিলেন স্কট বোল্যান্ড। সর্বোচ্চ ৪ উইকেট পান ব্রাইডন কার্স, ৩ উইকেট পেয়েছেন বেন স্টোকস। সমান ১টি করে উইকেট পেয়েছেন আর্চার, অ্যাটকিনসন ও জ্যাকস।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের