সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদির কাছে অফেনসিভ অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার (৯ আগস্ট) দেশটির পররাষ্ট্রদপ্তর এই তথ্য জানিয়েছে। তিন বছর আগে ইয়েমেন যুদ্ধের সমাপ্তি টানতে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে এখন সরে আসা হচ্ছে।

মার্কিন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সৌদির আরবের কাছে আকাশ থেকে স্থলে নিক্ষেপযোগ্য স্থল অস্ত্রের ওপর যে স্থগিতাদেশ ছিল তা তুলে নেওয়া হচ্ছে। এখন প্রথাগত অস্ত্র নীতি অনুযায়ী দেশটিকে অস্ত্র সরবরাহের বিবেচনা করা হবে।

একজন কংগ্রেশনাল সহযোগী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে প্রশাসন কংগ্রেসকে ব্রিফ করেছে চলতি সপ্তাহে।

মার্কিন আইনের অনুযায়ী, বড় আন্তর্জাতিক অস্ত্র চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার আগে কংগ্রেসের সদস্যদের দ্বারা পর্যালোচনা করতে হয়। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবকে অস্ত্র দেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছিল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইনপ্রণেতারা। কারণ সে সময় সৌদি জোট ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়ে আসছিল।

২০২২ সালে সৌদি ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এরপর থেকে তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ রয়েছে।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি