সৈয়দপুর-রংপুর রুটে ৪ দিন ধরে বন্ধ বাস, ভোগান্তি চরমে

নীলফামারীর কিশোরগঞ্জে এক শ্রমিক নেতাকে নির্যাতনের জেরে ৪ দিন ধরে পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা। এতে নীলফামারীর সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে রংপুর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে স্থানীয়রা আহত সফিকুলকে উদ্ধার করেন এবং বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের অবহিত করা হয়। এ ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধের সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন। এরই জেরে শনিবার রাত থেকে রংপুর-নীলফামারী জেলার সদর-সৈয়দপুর-কিশোরীগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার উপজেলা রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে তারা মনে করেন।

এদিকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।

বৃদ্ধ মাকে নিয়ে সৈয়দপুর থেকে রংপুর হাসপাতালে রাওনা দেন আব্দুল খালেক সাবু। তিনি বলেন, মাকে নিয়ে টার্মিনালে নামতেই জানতে পারি বাস চলাচল বন্ধ। পরে ৪শ’ টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করে রংপুরের উদ্দেশ্যে রাওনা দেই।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কিশোরগঞ্জের এক শ্রমিক নেতাকে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করেছেন। এর সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না করা হলে রংপুর মালিক সমিতির কোনো বাস নীলফামারীর রুটে চলতে দেওয়া হবে না।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, উভয় জেলার মালিক ও শ্রমিক সমিতির মধ্যে সৃষ্ট এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি সমাধান করা হবে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের