বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষেও লড়াই করে হারলো বাংলাদেশ

অস্ট্রেলিয়া-দক্ষিণ কোরিয়ার পর ফ্রান্সের বিপক্ষেও লড়াই করে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। মঙ্গলবার ভারতের চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে জুনিয়র বিশ্বকাপ হকিতে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৩-২ গোলে হেরেছে ফ্রান্সের কাছে। এ হারে বাংলাদেশ ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো।

সর্বশেষ আসরে ফাইনাল খেলা ফ্রান্স ১১-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। শক্তিশালী এই দলটির বিপক্ষে বাংলাদেশ কেমন করে সেটাই ছিল দেখার। তবে অস্ট্রেলিয়া ও কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করা বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রাখে ফ্রান্সের বিপক্ষেও।

৭ মিনিটে লিড নেয় ফ্রান্স। ২৮ মিনিটে আবদুল্লাহর গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৩২ ও ৩৮ মিনিটে আরো দুটি গোল করে ফ্রান্স এগিয়ে যায় ৩-১ গোলে। ৫৫ মিনিটে আমিরুল ইসলাম গোল করে আরেকটি চমকের সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলেই হেরে যায় লাল-সবুজ জার্সিধারী যুবারা।

আমিরুল প্রথম দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়া ও কোরিয়ার বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে গোল করে এখন তিনি ৭ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন।

রাতে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এ ম্যাচে কোরিয়া হারলে বাংলাদেশ টিকে থাকবে ৯ থেকে ১৬ নম্বর হওয়ার লড়াইয়ে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প