সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে রেমিট্যান্স ছাড়ালো ২০০ কোটি ডলারে

দেশে প্রবাসী আয়ের প্রবাহে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। যার প্রতিচ্ছবি হচ্ছে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে ২০০ কোটি ছাড়ালো রেমিট্যান্স। সেপ্টেম্বর মাসের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৫ লাখ ডলার।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সে তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে সেপ্টেম্বর মাসে।

চলতি মাসের ২৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার। আর সবচেয়ে বেশি বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। আর ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তার ধারাবাহিকতায় গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান