সেন্টমার্টিনে কড়াকড়ি আরোপ, হতাশ দ্বীপবাসী

পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে যেতে নিবন্ধন ও ট্রাভেল পাস নিতে হবে— সরকারের এমন সিদ্ধান্তে হতাশ দ্বীপবাসী। তারা বলছেন, পর্যটক খাতে ব্যাপক প্রভাব পড়বে এ সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্ত হবেন পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল দ্বীপের মানুষ।

সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে সিদ্ধান্ত হয়েছে, সেন্টমার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানান বিধিনিষেধ মেনে চলতে হবে।

সেন্টমার্টিনের স্থানীয় মেম্বার সৈয়দ আলম বলেন, ‘পর্যটন মৌসুমের দুই মাস পার হয়েছে, এখন পর্যন্ত একচন পর্যটকও দ্বীপে ভ্রমণে আসেননি। দ্বীপের পর্যটন ব্যবসায়ীরা ঋণ ও ধারদেনা করে লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে হোটেল-রেস্তোরাঁ খুলেছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নানান নাটকীয়তার মাধ্যমে জানানো হয়, সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে যেতে নিবন্ধন ও ট্রাভেল পাস লাগবে। এরকম সিদ্ধান্তে দ্বীপবাসী খুবই হতাশ। এতে দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে। পর্যটকরা দ্বীপে ভ্রমণে আসতে আগ্রহ হারিয়ে ফেলবেন। দ্বীপের পর্যটন নির্ভরশীল ৮০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

সেন্টমার্টিন জেটিঘাটের শ্রমিক রিদুয়ান বলেন, ‘দ্বীপে পর্যটক এলে তাদের ব্যাগ-ট্রলিসহ হোটেলে পৌঁছে দিলে টাকা পেতাম। সে টাকায় পরিবারের খরচ জোগাড় হতো। এখন পর্যটন মৌসুমের দুই মাস পেরিয়ে গেলেও কোনো পর্যটক নেই। দ্বীপে পর্যটক আসার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করলে আমরা দ্বীপবাসী ক্ষতিগ্রস্ত হবো।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, পর্যটননির্ভর দ্বীপের মানুষ বর্তমানে অনেক কষ্টে আছেন। সরকারের নানান বিধিনিষেধ দ্বীপের মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিলো।

তিনি বলেন, অক্টোবর থেকে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও জরুরি প্রয়োজনে কাঠের ট্রলার বা স্পিডবোটে টেকনাফ আসা-যাওয়া করতে পারছেন না। তাদেরও টেকনাফে আসা বা যাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিতে হচ্ছে।

সরকারের এ সিদ্ধান্ত সেন্টমার্টিনে পর্যটন খাতের ওপর প্রভাব পড়বে জানিয়ে কক্সবাজার অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাবেক প্রেসিডেন্ট (বর্তমানে কমিটির উপদেষ্টা) মো. আনোয়ার কামাল বলেন, পর্যটকদের নিবন্ধন ও ট্রাভেল পাসে সেন্টমার্টিনে যাওয়া মানে নিজ দেশে ভিসা নিয়ে বিদেশ ভ্রমণ করার মতো সিদ্ধান্ত, যার প্রভাব পড়বে পর্যটন খাতে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেন্টমার্টিনে কখন পর্যটকবাহী জাহাজ যাবে বা কোন ঘাট দিয়ে যাবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জাহাজ কতৃর্পক্ষে এ বিষয়ে ঢাকায় আবেদন করেছে। শিগগির এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের