সুইডেনে দক্ষ অভিবাসী কর্মীদের ব্লু-কার্ড পাওয়া সহজ হচ্ছে

শিগগিরই উচ্চ দক্ষতার অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ব্লু-কার্ড পাওয়ার শর্তগুলো সহজ করে দিচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে আসা হাইলি স্কিলড বা উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ব্লু-কার্ড দেয় সদস্য দেশগুলো।

আগামী ২৭ নভেম্বর এ সংক্রান্ত পরিবর্তন নিয়ে প্রস্তাবনা দেবে সুইডিশ সংসদ সদস্যরা। ২৮ নভেম্বর এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পার্লামেন্টের অনুমোদন পেলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে।

স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, চলতি মাসের শেষে পার্লামেন্টে অভিবাসন আইনের যে নতুন পরিবর্তনগুলো আসবে সেটির লক্ষ্য সুইডেনের ইইউ ব্লু-কার্ডকে বিদেশি উচ্চ যোগ্যতাসম্পন্ন অভিবাসীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা।

ইইউ ব্লু কার্ড নিয়ে নতুন আইন অনুমোদিত হলে আগামী বছর থেকে এটি পেতে সুইডেনে আবেদনকারী ব্যক্তিদের জন্য ন্যূনতম বেতনের শর্ত কমিয়ে আনা হবে।

ব্লু-কার্ড পেতে একজন ব্যক্তিকে বর্তমানে সুইডেনের মাসিক মোট গড় বেতনের দেড় গুণ (পাঁচ হাজার ১৬৫ ইউরো) বেতনের একটি চাকরির শর্ত পূরণ করতে হয়।

নতুন প্রস্তাবিত নিয়মের অধীনে এটি কমিয়ে ১.২৫ গুণ কমিয়ে (চার হাজার ৩০৪ ইউরো) করা হবে। এছাড়া বর্তমানে উচ্চ দক্ষতার বিদেশিদের নিজ সেক্টরে বেতনের শর্ত পূরণ করে ন্যূনতম এক বছরের চাকরির চুক্তির শর্ত দেখাতে হয়। আগামীতে এটার মেয়াদকাল কমিয়ে ছয় মাস করার চিন্তা করছে স্টকহোম।

এছাড়া নতুন রেসিডেন্স পারমিটের আবেদন না করেই ইইউ ব্লু-কার্ডধারীদের একটি চাকরি থেকে অন্য চাকরিতে স্থানান্তরের অনুমতিও দেওয়া দেওয়া হবে।

প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, যেসব দক্ষ অভিবাসীদের অন্য ইইউ দেশের ব্লু-কার্ড রয়েছে তারা ১৮০ দিনের মধ্যে ৯০ দিন পর্যন্ত সুইডেনে কাজ করতে পারবেন। এমন ব্যক্তিরা যেন সহজ প্রক্রিয়ায় সুইডিশ ইইউ ব্লু কার্ড পেতে পারেন সেটির লক্ষ্যে একটি সহজ প্রক্রিয়া চালু করা হবে।

সুইডিশ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটি ইইউ ব্লু-কার্ডের প্রক্রিয়াকরণের সময়ও সংক্ষিপ্ত করবে। যেন আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়। বর্তমানে ব্লু কার্ড ইস্যু করার প্রক্রিয়া ৯০ দিন সময় লাগে, সেটি কমিয়ে ৩০ দিনে আনতে চায় সুইডিশ কর্তৃপক্ষ।

প্রক্রিয়াকরণের সময় সংক্ষিপ্ত করে সুইডিশ কর্তৃপক্ষ উচ্চ যোগ্য আবেদনকারীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে।

সুইডেন ছাড়াও অন্যান্য ইইউ দেশগুলোও ইইউ ব্লু-কার্ড ইস্যু করে। সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে বিদেশি নাগরিকদের জন্য ইইউ দেশগুলো মোট ৮৯ হাজার ৩৭টি ব্লু-কার্ড ইস্যু করেছে।

গত বছর ভারতীয়রা ইউ ব্লু-কার্ডের প্রধান সুবিধাভোগী ছিল। মোট ২১ হাজার ২২৮ জন এটি পেয়েছিলেন। দ্বিতীয় শীর্ষে রয়েছে রাশিয়া নাম। আর তৃতীয় অবস্থানে আছে তুরস্কের নাগরিকেরা।

ইইউ দেশগুলো ২০২৩ সালে রাশিয়ানদের নয় হাজার ৪৮৮টি এবং তুরস্কের নাগরিকদের পাঁচ হাজার ৮০৩টি ইইউ ব্লু কার্ড ইস্যু করেছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স