সীমান্তে মাদকসহ আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ, পোশাক সামগ্রী ও কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ মার্চ) এসব পণ্য আটক করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, শাহজাদপুর, পাঁচপীরতলা, আন্দুলিয়া, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এসময় ভারতীয় ফেনসিডিল, গাঁজা, পাতার বিড়ি, শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক সামগ্রী, চকলেট, আতশবাজি, ওষুধ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের মূল্য দুই কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৬৩৫ টাকা। এগুলো যশোর ও বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • Related Posts

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বকাপে ‘কে’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে রবার্তো মার্তিনেজের দল সহজ জয় তুলে নেয়। ম্যাচের নায়ক…

    Continue reading
    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ আসছে বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে যিনি এই অনুষ্ঠানের মুখ ছিলেন। সেই রচনা ব্যানার্জীর জায়গায় এবার নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে…

    Continue reading

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

    মমতা-অভিষেককে বাদ দিয়ে বিদ্রোহীদের নতুন কর্ম সমিতি গঠন

    মমতা-অভিষেককে বাদ দিয়ে বিদ্রোহীদের নতুন কর্ম সমিতি গঠন

    মেসির অবিশ্বাস্য জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    মেসির অবিশ্বাস্য জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    এমবাপের ইতিহাস গড়া জোড়া গোলে নকআউটে ফ্রান্স

    এমবাপের ইতিহাস গড়া জোড়া গোলে নকআউটে ফ্রান্স