ভারত-পাকিস্তানে ঈদ সোমবার: খালিজ টাইমস

এবার ভারত ও পাকিস্তানে কবে ঈদ হবে জানালো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া একই দিনে ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার ভারত ও পাকিস্তানে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। আজ দক্ষিণ এশিয়ার এই দেশ দুটিতে ২৮তম রোজা।

এর আগে পর্যায়ক্রমে ঈদের তারিখ জানায় অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই দেশগুলোতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে, খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আজ (শনিবার) চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

খালিজ টাইমসের ওই প্রতিবেদনে এ তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বাস্তবে আজ (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখাই হচ্ছে না।

বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্র থেকে এখন পর্যন্ত যা জানা গেছে, তা হলো- পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

  • Related Posts

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ‘দালিয়ান আন্তর্জাতিক…

    Continue reading
    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল-লেবাননের পঞ্চম দফার আলোচনা। মঙ্গলবার (২৩ জুন) আলোচনার মূল বিষয় হচ্ছে ‘পাইলট এলাকা’ তৈরি করা। এসব, পাইলট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে…

    Continue reading

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী