সিলেটে রাতে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

দোকানে চা পানকালে তর্কে জড়িয়ে বৃদ্ধকে চড়, থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে সিলেটে রাতের আধারে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার থেকে ১২ পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১২টার পর বৃষ্টি উপেক্ষা করেও সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারও ঘটনাস্থলে যান।

স্থানীয় সূত্র জানায়, সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় সদর উপজেলার নাজিরেরগাও ও মইয়ারচর গ্রামের দুই লোক চা দোকানে বসে চা পান করছিলেন। এসময় তর্কাতর্কির এক পর্যায়ে বৃদ্ধকে চড় থাপ্পড় মারা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন মাইকিং ও মোবাইল ফোনে ডেকে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে গুরুতর আহত আট জনকে ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহতরা হলেন সিলেট সদর উপজেলার নায়াখুররমখুলা গ্রামের ঘোলাই মিয়ার ছেলে মো. ওয়ারিস (৫৫), একই গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে তকদির ইসলাম (৩৫), মৃত আফরোজ আলীর ছেলে তসির আলি (৬০), নাজিরের গাওয়ের মকবুল আলীর ছেলে সাহব আলী, একই গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে আতাউর (৫২), হানিফ আলীর ছেলে সামাদ, সদর উপজেলার উত্তরবাগের মনিরামের ছেলে দীপক (২৪) এবং নাজিরের গাওয়ের মৃত মো. হামীম মিয়ার ছেলে। তারা পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম বলেন, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন মাইকে ডেকে ও মোবাইল ফোনের মাধ্যমে আহ্বান জানিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি শান্ত হলেও ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেজাউল করিম।  

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন