সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে মার্কিন সব সেনাকে প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে। প্রতিরক্ষা বিভাগের ওই দুই কর্মকর্তা বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

যে কারণে আগামী ৩০, ৬০ অথবা ৯০ দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সদরদপ্তরে সময় কাটিয়েছেন ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রবীণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিফিং করেছেন।

যদিও হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় মার্কিন বাহিনীকে সম্ভাব্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টির সঙ্গে ওয়াল্টজের সফর সংশ্লিষ্ট ছিল না। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের পক্ষে পুরো অঞ্চলটি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) পরিদর্শন করা ভালো।

ওই কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার হোয়াইট হাউজ সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ হোয়াইট হাউজ সফর করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে, ২০১৯ সালের শেষের দিকে সিরিয়া থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেন তিনি ও শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দেন।

গত বছরের ডিসেম্বরে পেন্টাগনের এক ঘোষণায় বলা হয়, সিরিয়ায় বর্তমানে প্রায় ২ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। যদিও দেশটির সেনাবাহিনী কয়েক বছর ধরে সিরিয়ায় মাত্র ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন আছে বলে জানিয়ে আসছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর