সিরাজগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, দুর্ভোগে ৭০০ যাত্রী

 সিরাজগঞ্জের কামারখন্দে চালকের ভুলে রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ৭শ যাত্রী।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে সিগন্যাল ল্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। তবে এই স্টেশনে তিনটি লাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

জামতৈল রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই সন্ধ্যা ৭টা ২০ ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই সংকেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে। এছাড়া দুই নাম্বার লাইন দিয়ে অন্যান্য ট্রেন ধীর গতিতে চলাচল করবে।

এদিকে রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক পলাতক রয়েছেন।

ট্রেনের যাত্রী হাওয়া মর্জিনা বলেন, ঢাকার টঙ্গি থেকে মুলাডুলি যাওয়ার জন্য ট্রেনে উঠি। জামতৈল স্টেশনে আসার পর হঠাৎ ট্রেনের বিকট শব্দ হয়। পরে শুনি ট্রেনের চাকা পড়ে গেছে। এখন রাতে কীভাবে বাড়ি যাবো এটা নিয়ে চিন্তার মধ্যে আছি।

আরেক যাত্রী বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় আমি অসহায় হয়ে গেছি। এতো রাতে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে চাটমোহর ফিরবো?

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত