সিডনিতে প্রবাসী নারী উদ্যোক্তাদের আয়োজনে ঈদ মেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় সংগঠন অজি বাংলা সিস্টারহুড এর উদ্যোগে হয়ে গেল ঈদ মেলা। গেল সপ্তাহে এর আয়োজন করা হয়।

সিডনির মুসলিম অধ্যুষিত লিভারপুলে বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। 

মেলা শুরুর সাথে সাথেই সুবিশাল অডিটোরিয়ামে অতিথি ও ক্রেতারা আসতে শুরু করেন। ঈদ মেলায় বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের ৭৫টিরও বেশি স্টল ছিল। এসব স্টলে রকমারী পোশাক, অলংকার, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশি খাবার পরিবেশন করা হয়। 

বাচ্চাদের জন্য আয়োজনে ছিল ফেস পেইন্টিংসহ ছবি আঁকার সুযোগ। অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি নারী উদ্যোক্তা।

মেলায় স্থানীয় কাউন্সিলরসহ সিডনির দূর দূরান্ত থেকে সব শ্রেণির প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পোশাকের খোঁজে ঈদের কেনাকাটা করতে আসেন। 
 
অনেকেই স্বপরিবারে, বন্ধুবান্ধব নিয়ে এই বৃহৎ ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান।

ঈদ মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অজি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্ঠাতা ও এডমিন জান্নাত ফেরদৌস। তিনি জানান, ব্যাপক চাহিদার ভিত্তিতে অচিরেই পর্যায়ক্রমে মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও ঈদ মেলার আয়োজন করতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান