সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা পেলেন সাহিদুজ্জামান

সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননায় ভূষিত হয়েছেন ব্যবসায়ী আলহাজ সাহিদুজ্জামান টরিক। রোববার (২০ জুলাই) সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে এক তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানটি আয়োজন করে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, যা অগ্রণী ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।

সাহিদুজ্জামান টরিক বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ-সুবিধা চালু করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিং এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, ব্যাংক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

আলহাজ সাহিদুজ্জামান টরিকের আগেও পরপর ছয়বার চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্সযোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন। তার এ অর্জন শুধু চুয়াডাঙ্গা নয়, গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প