সালমানকে নিয়ে সাবেক প্রেমিকা সোমি আলির বিস্ফোরক মন্তব্য!

একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। লরেন্স বিষ্ণোইরা রীতিমতো আটঘাট বেঁধে নেমেছে সালমান খানের পিছনে। এই অবস্থায় কঠোর নিরাপত্তায় রয়েছেন সালমান। গোটা বিষয়টা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভাইজান।

তবে সালমানের এই অবস্থার পর থেকেই বেশ সরব তার সাবেক প্রেমিকা সোমি আলি। সম্প্রতি অভিনেতার সঙ্গে পুরোনো প্রেম নিয়েও মুখ খুলেছেন তিনি।

ভাইজানের সাবেক বান্ধবী সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ- নাম উল্লেখ করে মন্তব্য করতেও পিছপা হননি এই অভিনেত্রী। এছাড়াও যার বিষয় উল্লেখ করেছেন বিশেষভাবে, তিনি ঐশ্বরিয়া রাই। সোমির কথায়, লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের চেয়ে ভালো।

সোমি আলি আইএএনএস-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, সম্পর্ক থাকাকালীন সালমান তার প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি এবং ক্যাটরিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন।

তিনি বলেন, সালমান আমার সঙ্গে যে আচরণ করেছেন, অন্য কারও সঙ্গে করেননি। বিশেষ করে সালমান আমাকে যতটা হেনস্তা করেছিল ততটা কাউকে করেননি।

তবে ঐশ্বরিয়া প্রসঙ্গে টেনে সোমি বলেন, ঐশ্বরিয়ার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন সালমান। এমনকি ঐশ্বরিয়ার কাঁধের হাড়ও ভেঙে দিয়েছিলেন মেরে। তবে আমি জানি না, তিনি ক্যাটরিনার সঙ্গে ঠিক কী করেছিলেন। 

সোমি সালমানকে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তুলনা করে বলেন, আমি এটুকু বলতে পারি লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের চেয়ে ভালো। একবার সালমান আমাকে এতটাই মারধর করেছিলেন যে বাড়ির পরিচারকও দরজায় ধাক্কা দিয়ে তাকে মারধর না করার জন্য অনুরোধ করেছিলেন।

সোমি বলেন, তার অবস্থা দেখে অভিনেত্রী তাবু কেঁদে ফেলেছিলেন। সালমানের সাবেক প্রেমিকার কথায়, আমার পিঠে অসহ্য যন্ত্রণা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিছানায় পড়েছিলাম। তাবু আমার অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন। কিন্তু সালমান দেখা করতে আসেননি।

ঐশ্বরিয়ার কারণেই কি সোমির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় সালমানের? ১৯৯৯ সালে ঐশ্বরিয়ার সঙ্গে ডেটিং এবং পরে সোমি ভারত ছেড়ে যাওয়ার সময় সালমানের সঙ্গে তার সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন হয়ে যায়। 

বর্তমানে অভিনেত্রী তার নিজস্ব এনজিও ‘নো মোর টিয়ার্স’ চালান। যা নারী পাচার এবং গৃহ নির্যাতনের ওপর কাজ করে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি