সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কুণ্ডলি রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সাভারের আমিন বাজারে অবস্থিত বিদ্যুতের পাওয়ার গ্রিডে এই আগুনের সূত্রপাত হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, সকাল সোয়া ৭টার দিকে বিদ্যুতের ওই পাওয়ার গ্রিডে আগুনের খবরে প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে তিনি জানান, আগুনের তীব্রতা এখন বেশি নেই। তবে ধোঁয়ার কুণ্ডলি রয়েছে। আগুন যেন ছড়াতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে আগুন লাগা ও পাওয়ার গ্রিডের বর্তমান অবস্থা নিয়ে আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবুও আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া জানানো সম্ভব নয় বলে জানান ওই কর্মকর্তা।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা