সাবেক স্ত্রী রিনা দত্তের পরিবারে শোকের ছায়া, পাশে আমির খান

বলিউড সুপারস্টার আমির খানের সাবেক স্ত্রী রিনা দত্তের বাবা মারা গেছেন। যদিও তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমির খানকে এই কঠিন সময়ে রিনার পরিবারের পাশে থাকতেও দেখা গেছে। রিনার বাবা একটা সময় এয়ার ইন্ডিয়ার সিনিয়র অফিসার ছিলেন।

আমিরের পরিবারে শোকাহত বলা চলে। শুধু আমির খানই নয়, তার বৃদ্ধ মা জিনাত হোসেনও সমবেদনা জানাতে রিনা দত্তের বাড়িতে পৌঁছেছিলেন। ভিডিওতে আমিরের মাকে দেখে খুব কষ্ট করে হাঁটতে দেখা গেছে। তাকে গাড়ি থেকে নেমে কর্মীদের সাহায্যে রিনার বাড়িতে যেতেও দেখা যায়।

অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা মানুষকে রীতিমতো আবেগপ্রবণ করে তুলেছিল। আমির খান এবং রীনা ১৯৮৬ সালে গোপনে বিয়ে করেছিলেন। তার দুই সন্তান জুনায়েদ ও আইরা খান। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

আমির যখন প্রথম বিয়ে করেন, তখন রিনার বয়স ছিল মাত্র ১৯ বছর। আমির এবং রিনা তাদের বিয়ের বিষয়টি পরিবারের কাছ থেকে অনেক দিন গোপন রেখেছিলেন। আমির যখন ‘কেয়ামত সে কেয়ামাত তক’-এর শুটিং করছিলেন, তখন তিনি বিয়ে করেছিলেন। এই ছবি মুক্তির এক বছর আগে থেকেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। দুই পরিবারের মতপার্থক্য থাকায় বিয়ে মেনে নেবে বলে মনে করেননি তারা। তারপর একদিন আমির রিনাকে নিয়ে আদালতে যান এবং রেজিস্ট্রি করেন। বিয়ের পর দু’জনেই নিজের নিজের বাড়িতে ফিরে যান।

একদিন রিনার বোনের সন্দেহ হয়। এবং তিনি বাবাকে সবটা জানানোর হুমকি দেন। এরপরই পরিবারের সদস্যদের সামনে আসে রিনা ও আমিরের সম্পর্ক। আমির খানের বাবা তাহির হুসেনের এ সম্পর্ক নিয়ে কোনো সমস্যা ছিল না। এমনকি রিনাকে পুত্রবধূ হিসেবে মেনেও নিয়েছিলেন। তবে রিনার বাবা এই সম্পর্ক নিয়ে মোটেও খুশি ছিলেন না। মেয়ের বিয়ের খবরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে আমির তার ব্যবহারে মন জয় করে নেন।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের