সাবেক প্রেমিক শিল্পী হতে দেননি জোলিকে

নতুন সিনেমা ‘মারিয়া’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। প্রদর্শনীর পর ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। উৎসবের গালিচা থেকে ছবির অভিনেত্রী জানালেন, একসময় গানও গাইতেন তিনি। তবে সাবেক প্রেমিক তাকে নিরুৎসাহিত করতেন।

ভেসিন উৎসবের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় দুলাইন গানও গেয়ে শুনিয়েছেন তিনি। সেটা আবার ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী! ‘মারিয়া’ সিনেমাটি খ্যাতিমান অপেরাশিল্পী মারিয়া ক্যালাসের জীবনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে মারিয়া চরিত্রে অভিনয় করেছেন জোলি। ছবিতেও তাকে গাইতে দেখা গেছে।

সিনেমায় জোলির গান গাওয়ার ঘটনা জেনে ওই সাংবাদিক জানতে চান, তিনি কি সত্যিই গান গাইতে পারেন? জবাবে জোলি জানান, নিশ্চয়ই। তিনি অনেক আগে থেকেই গান গাইতেন। তিনি একজন সৌখিন কণ্ঠশিল্পী ছিলেন। কিন্তু একদিন সাবেক প্রেমিক তার গান শুনে উপহাস করেছিলেন। এতে মন খারাপ করে গান গাওয়া ছেড়ে দেন জোলি। বহু বছর পর এই সিনেমার জন্য গান গেয়েছেন।

গত ২৮ আগস্ট ইতালির ভেনিসে শুরু হয়েছে ‘ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বিশ্বব্যাপি আলোচিত এ উৎসব শতবর্ষ পূর্ণ করল। যদিও নানা কারণে কয়েকবার অনুষ্ঠিত হয়নি এটি। ১৯২৪ সালে শুরু হওয়া উৎসবটির এ বছর ৮১তম আসর। ইউরোপের অন্যতম প্রাচীন এ চলচ্চিত্র উৎসব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ব চলচ্চিপ্রেমীদের দৃষ্টি এখন এ উৎসবের দিকে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে জোলির সিনেমা ‘মারিয়া’।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর