সাফ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-নেপাল ফাইনাল বুধবার

আর একটি ম্যাচ, একটি জয়। সে জয়টির প্রত্যাশায় এখন দেশের মানুষ। একটি জয়ের মহত্ত্ব অনেক, যে জয় দুই বছর পর আবার দেশের মানুষকে ভাসাবে চ্যাম্পিয়নের আনন্দে।

চিত্রনাট্য একই রকম। নারী সাফের ফাইনাল, প্রতিপক্ষ সেই নেপাল। যুদ্ধের ময়দান কাঠমান্ডুর সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। এক কথায় গত আসরের পুনরাবৃত্তি। এখন ফলাফলের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও সাফের শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে আছেন সাবিনা খাতুনরা।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। দুই বছর আগে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

তবে এবার এতোটা সহজ হবে বলে মনে করছেন না সাবিনা। তাই তো ফাইনালে শিহরণ জাগানিয়া কিছুরই প্রত্যাশা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, ‘দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে, সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। সবার প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কীভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব।’

শিহরণ জাগানিয়া ফাইনাল হবে উল্লেখ করে সাবিনা আরও বলেন, ‘আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সবকিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। স্বাগতিক হওয়ায় ফাইনালে চাপে থাকবে নেপালই। আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি।’

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি