সাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। আর এর প্রভাবে দেশের কিছু এলাকায় আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজই জোরোশোরে শুরু হচ্ছে না বৃষ্টি। দুই দিন পর থেকেই বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস।

এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। শরতের এ সময়ে হঠাৎ বৃষ্টি, আবার গরম পড়ে। বৃষ্টির পর তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টি গেছে কমে।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেখা গেছে, এর মধ্যে মাত্র ছয়টি স্টেশনে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ১১ মিলিমিটার।

এ পরিস্থিতিতে সাগরে লঘুচাপ সৃষ্টির কথা জানাল আবহাওয়া অফিস। তবে এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কমে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি আজ বলেন, সাগরের লঘুচাপের প্রভাবে আজ থেকে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ধীরে ধীরে বৃষ্টির পরিধি বাড়তে পারে। তবে আগামী বুধবার থেকে বৃষ্টি হতে পারে দেশজুড়ে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানেও আজ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলেছে, আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছে। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। বৃষ্টিতে এমন গরম প্রশমিত হতে পারে। তবে আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, আগামীকাল রাজধানীতে বৃষ্টি হতে পারে। পরের দিন বুধবার দেশজুড়েই বৃষ্টির সম্ভাবনা আছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান