সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০৯ জন উদ্ধার

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের সময় ২০৯ ভিকটিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ এপ্রিল) রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

কোস্টগার্ডের পক্ষ থেকে করা মামলার বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান যে, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।

বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর এটি রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেরাদ্বীপের পূর্ব পাশে এটি আটক করা হয়।

পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে।

মানবপাচারের শিকার হওয়াদের মধ্যে বাঙালি পুরুষ ছিলেন ৪২ জন। আর বাকি ১৬৭ জন রোহিঙ্গা। তাদের মধ্যে পুরুষ-৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের