সাকিবের চোট নিয়ে কিছুই জানেন না হাথুরুসিংহ

চেন্নাই টেস্ট চলাকালীন সময়েই সাকিব আল হাসানের চোট নিয়ে প্রশ্ন উঠেছিল। উঠবেই না কেন? ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দারুণ বোলিং করা সাকিব বল হাতে কোনো প্রভাব রাখতে পারেননি চেন্নাইয়ে। এমনকি ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন অনেকটা দেরিতে, ৫৩তম ওভারে।

কেন সাকিবকে এত দেরিতে বোলিংয়ে আনলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, প্রশ্নের উত্তর অনুসন্ধানে বাঁহাতি অলরাউন্ডারের আঙুলে চোটের খবর জানিয়েছেন চেন্নাই টেস্টের ধারাভাষ্যকার ও ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক।

সাকিবের সঙ্গে কথা বলে মুরালি কার্তিক জানান, ‘তার (সাকিব) বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না।’

এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা দেশের ক্রিকেটাঙ্গনে। আগামী শুক্রবার কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। আজ বুধবার গ্রিন পার্ক স্টেডিয়ামে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও সাকিবের চোটের বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

সাকিবের চোট নিয়েই প্রথম প্রশ্ন করা হয় হাথুরুকে। বাংলাদেশের হেড কোচ জবাবে বলেন, ‘সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমার কিছু জানা নেই।’

চোট থাকলে কানপুর টেস্টে সাকিবের খেলার কথা নয়। যে কারণে সাকিবের খেলা নিয়ে অনিশ্চিত ছিলেন সাংবাদিকরা। যে কারণে হাথুরুর কাছে জানতে চাওয়া হয়, কানপুর টেস্টে সাকিব খেলবেন কিনা।

এ বিষয়ে হাথুরু বলেন, ‘সাকিবকে নিয়ে আপাতত কোনো সংশয় নেই। আমি ফিজিও বা অন্য কারো কাছ থেকেও তার ইনজুরি সংক্রান্ত কিছু শুনিনি। সে সিলেকশনের জন্য বিবেচনায় আছে।’

সাকিব চেন্নাইয়ে বল হাতে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি। ব্যাট হাতেও কিছু করতে পারেননি। টাইগার অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে চিন্তিত কিনা-

এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘তার পারফরম্যান্সে নয়, সবার পারফরম্যান্সেই হতাশ। আমরা আরো ভালো করতে পারতাম। আমি নিশ্চিত, সে নিজেও ভাবে যে আরো ভালো করতে পারতো। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছে। ইনিংস বড় করতে পারেনি। এমন নয় যে চেষ্টা করেনি। প্রতিপক্ষের বোলিংয়ের মান অনেক ভালো ছিল।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান