সাইপ্রাসে বিশেষ অভিযান, বহুতল ভবন থেকে ঝাঁপ দিলেন অভিবাসীরা

সাইপ্রাসের লারনাকা শহরে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির পুলিশ। অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে একটি বহুতল ভবনের ব্যালকনি ও জানালা থেকে নিচে ঝাঁপ দেন তিন অভিবাসী।

এ সময় একজন মাথায় গুরুতর আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকি দুজনেই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) লারনাকার বেশ কয়েকটি জেলায় তদন্তের পর এই আকস্মিক চিরুনি অভিযান পরিচালনা করে পুলিশ ও স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম ও সাইপ্রাস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, লারনাকা শহরের একটি নয় তলার আবাসিক ভবনে যৌথ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী পুরো ভবনের পাঁচটি অ্যাপার্টমেন্ট ব্লক ঘিরে ফেলে তল্লাশি শুরু করলে ভেতরে থাকা অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদসংস্থা ডিপিএ জানিয়েছে, অভিযানের সময় এক ব্যক্তি চার তলা থেকে ভবনের ভেতরের উঠানে ঝাঁপ দেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

উদ্ধারকারীরা তাকে উদ্ধার করার কিছুক্ষণ পর, জরুরি সেবা কর্মীরা ভবনের পেছনের আরেকটি অংশ থেকে আরও দুজন আহত ব্যক্তিকে উদ্ধার করেন। তারা জানালা বা ব্যালকনি দিয়ে লাফিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে লারনাকার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘রিক’ এবং ‘কাথিমেরিনি’র রিপোর্ট অনুযায়ী, এই অভিযানে ব্যাপক সংখ্যক অনিয়মিত অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ১০ থেকে ২২ জন অভিবাসীকে আটক করার খবর নিশ্চিত করা হয়েছে, যাদের কাছে সাইপ্রাসে বৈধভাবে বসবাসের কোনো অনুমতিপত্র ছিল না।

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানিয়েছেন, বহুতল ভবনটির বেশ কয়েকটি ফাঁকা ফ্ল্যাটে অনিয়মিত অভিবাসীরা অবৈধভাবে বসবাস করছিলেন। ফ্ল্যাটগুলোর ভেতরে তারা অত্যন্ত ঘিঞ্জি ও দুর্দশাগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছিলেন, যা অত্যন্ত অমানবিক।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’-এর সাম্প্রতিক (২০২৫) তথ্য অনুযায়ী, ইউরোপে আশ্রয়প্রার্থীদের অন্যতম প্রধান লক্ষ্যবিন্দু হয়ে উঠেছে সাইপ্রাস।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী