সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইমরুল কায়েস

বাংলাভিশন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসীদের সংগঠন পাবনা সমিতি ইউএসএ ইনক্। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। 

নিউইয়র্কে স্থানীয় সময় রোববার বিকালে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। 

পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি মো. শফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম সাংবাদিক ইমরুল কায়েসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত পাবনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য মো. কল্লোল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন রাজু, ঢাকা সমিতি নিউইয়র্ক ইনকের নেতা আক্তার হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। 

পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি শফিকুল ইসলাম নান্নু বলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ইমরুল কায়েস কূটনৈতিক সংবাদ পরিবেশনের পাশাপাশি দীর্ঘদিন প্রবাসীদের নিয়ে কাজ করছেন। তাকে সম্মাননা দিতে পেরে নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসী গর্বিত।

সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, ইমরুল কায়েস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভুমিকা রাখছেন। প্রবাসী বান্ধব সাংবাদিক হিসেবে পরিচিত ইমরুল কায়েসকে সম্মানিত করতে পেরে আমাদের সংগঠনের সবাই খুশি। 

সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম তার বক্তব্যে ইমরুল কায়েসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ইমরুল কায়েস ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার জন্য যুক্তরাষ্ট্রে আগমন করেন। মার্কিন নির্বাচন, ফলাফল, নির্বাচনে বাংলাদেশি প্রবাসীদের ওপর প্রভাবসহ একাধিক রিপোর্ট করেন তিনি।

সাংবাদিকতা এবং লেখালেখির জন্য ইমরুল কায়েস এর আগে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, চীনা দূতাবাস সম্মাননা পদক ও পুরস্কার লাভ করেছেন। 

ইমরুল কায়েস বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ২০০৪ সালে বহুল প্রচলিত ইংরেজি দৈনিক দ্য নিউনেশনে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্সের পাশাপাশি চীনের রেনমিন ইউনিভার্সিটি অব চায়না থেকে চাইনিজ মিডিয়ার ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেছেন তিনি।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে প্রফেশনাল সার্টিফিকেট কোর্সসহ ইউএসএইড, ইউকেএইড, তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি, ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট-এমআরডিআই, ইন্টারনিউজ, বিশ্বখাদ্য সংস্থা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত নানা কর্মশালা সম্পন্ন করেছেন। 

ইমরুল কায়েস বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২১ (প্যারিস), কপ২৬ (গ্লাসগো) কপ২৮ (দুবাই), ওয়াল জার্নালিস্ট কনফারেন্স (সিউল) সহ বহু আন্তর্জাতিক ইভেন্ট কাভার করেছেন। পেশাগত দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া,  ফ্রান্স, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান ভ্রমণ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিও করেন। এ যাবৎ তাঁর ১০টি বই প্রকাশিত হয়েছে। ইমরুল কায়েস কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এর সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএএজেএফ) সহ বেশকিছু সাংবাদিক সংগঠনের সদস্য।

  • Related Posts

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’…

    Continue reading
    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি…

    Continue reading

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

    ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

    রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রাম্প

    রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রাম্প

    মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

    মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

    ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

    ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

    ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার

    ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার

    ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা

    ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা

    মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

    মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের