সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, ১৯৬ রোহিঙ্গা আটক

সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের প্রস্তুতিকালে উপকূল থেকে ১৯৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে মালয়েশিয়ার ল্যাংকাউইয়ের তেলুক ইউ বিচ থেকে তাদের আটক করা হয়।

ল্যাংকাউই পুলিশপ্রধান এসিপি শারিমান আশরি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে জনসাধারণের একজন সদস্যের কাছ থেকে তথ্য পেয়ে একটি টহল দল নৌকাসহ ১৯৬ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মধ্যে ৬৮ জন পুরুষ, ৫৭ জন নারী, ৭১ জন শিশু-কিশোর রয়েছে। তারা ১০ দিন আগে নৌকাযোগে মিয়ানমার থেকে রওনা হয়।

আটক সবাইকে ল্যাংকাউই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) এবং ডকুমেন্টেশনের জন্য ল্যাংকাউইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ল্যাংকাউই স্বাস্থ্য অফিসও তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

পুলিশপ্রধান জানান, টেলুক ইউতে সমুদ্রসীমা নিয়ন্ত্রণে কঠোর করার জন্য মেরিন পুলিশ দলকেও মোতায়েন করা হয়েছে এবং অবৈধভাবে জলে প্রবেশ করতে পারে এমন নৌকাগুলোর সম্ভাবনার তদন্ত করা হচ্ছে।

অবৈধভাবে বিদেশিদের প্রবেশের বিষয়ে তথ্য দেওয়ার জন্য জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতার প্রত্যাশা করেন পুলিশপ্রধান।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০