সমুদ্রপথে অস্ট্রেলিয়া যাওয়ার সময় ইন্দোনেশিয়ায় আটক ১৫ বাংলাদেশি

সমুদ্র পথে অস্ট্রেলিয়া যাওয়ার সময় ইন্দোনেশিয়ায় আটক হয়েছেন ১৫ বাংলাদেশি। ইন্দোনেশিয়ার সর্বদক্ষিণের প্রদেশ পূর্ব নুসা টেঙ্গারার লোবালাইন জেলার কলোবোলন এলাকার হেনা বিচ থেকে তাদের আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আগে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মালয়েশিয়াকে রুট হিসেবে ব্যবহার করত মানব পাচারকারী চক্র। তবে মালয়েশিয়া সরকার সমুদ্রপথে টহল জোরদার করায় রুট পরিবর্তন করেছে তারা।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লোবালাইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইপতু আনাম নুসচাহিও জানান, জাভা সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ১৫ অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক বাংলাদেশিরা স্বীকার করেছেন যে, বৃহস্পতিবার সকালে একটি কাঠের নৌকায় করে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যাত্রা শুরু করে। পথে হেনা হারবার বন্দরে এক ঘন্টার জন্য বিরতি নিচ্ছিল।

বিবৃতি মতে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার চালকরা পালিয়ে যায়। নৌকায় ১৫ বাংলাদেশিকে পাওয়া যায়। তাদের কাছে পাসপোর্ট বা ভ্রমণের নথিপত্র পাওয়া যায়নি। এরপর তাদের আটক করে পুলিশ।

আরও জানানো হয়, নৌকা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রোটে এনদাও পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। 

এদিকে এ ঘটনার পর অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে রওয়ানা হওয়া আরও অন্তত কয়েক ডজন অভিবাসী বহনকারী নৌকা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে রোটে এনদাও পুলিশ সদর দফতর।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০