সমালোচনার মাঝেও বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’

নতুন বছরটা বড়পর্দায় শুরু করলেন দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাস। মারুতি পরিচালিত তার নতুন সিনেমা ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে গত ৯ জানুয়ারি। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার এ সিনেমাটি একযোগে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় বিশ্বের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মুক্তির পরপরই সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়ে সিনেমাটি। দুর্বল চিত্রনাট্য, গল্পে সংহতির অভাব এবং অযথা টেনে নেওয়া বর্ণনা-সব মিলিয়ে সিনেমাটিকে গড়পড়তা বলেই আখ্যা দিয়েছেন অনেকেই। যদিও প্রভাসের অভিনয় নিয়ে প্রশংসা শোনা গেছে বেশ কিছু মহলে।

ডেকান ক্রনিকলের সমালোচক বি.ভি.এস. প্রকাশ পাঁচে দুই রেটিং দিয়ে সিনেমাটিকে হালকা গল্প, সেকেলে কৌতুক ও অসামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলীর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। দ্য স্টেটসম্যানের মিতালি গৌতমও দিয়েছেন একই রেটিং। তার মতে, হিপনোটিজম থিমকে ঘিরে কিছু এলোমেলো ভাবনার জোড়াতালি বলেই মনে হয়েছে ‘দ্য রাজাসাব’কে।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র স্বরূপ কোদুরের ভাষায়, সিনেমাটি নিজের শক্তিশালী মূল ভাবনাটিকেই ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। এনডিটিভির শৈবাল চ্যাটার্জি তো একে আখ্যা দিয়েছেন ‘রাজকীয় জগাখিচুড়ি’। হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামাও সিনেমাটিকে পাঁচে দুই রেটিং দিয়েছে।

তবে সমালোচনার ঝড়ের মধ্যেও বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছে ‘দ্য রাজাসাব’। বলি মুভি রিভিউজের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি (নিট) এবং দ্বিতীয় দিনে ২৫ কোটি রুপি (নিট)। ফলে ভারতে দুই দিনে আয় দাঁড়িয়েছে ৭৯ কোটি রুপি। বিশ্বব্যাপী এ সময়ে সিনেমাটির মোট আয় ১৩৮ কোটি রুপি (গ্রস), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৬ কোটি ৭৮ লাখ টাকা।

অন্যদিকে ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা সংস্থা ‘স্যাকনিল্ক’ জানিয়েছে, দুই দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ৯০ দশমিক ৭৩ কোটি রুপি (নিট) এবং বিশ্বব্যাপী গ্রস আয় ১৩৮ দশমিক ৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮৭ কোটি ৩২ লাখ।

প্রভাস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান ও ঋদ্ধি কুমার। ‘বেসি’ চরিত্রে দেখা গেছে নিধি আগারওয়ালকে। তিনি বলেন, শুটিং সেটে পাওয়া আনন্দ ও স্বাচ্ছন্দ্য তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা।

৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি প্রযোজনা করেছেন টি. জি. বিশ্ব প্রসাদ। মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ‘দ্য রাজাসাব’ আয় করেছিল ২০৭ কোটি রুপি। এখন দেখার বিষয়, সমালোচনার চাপ সামলে সিনেমাটি বক্স অফিসে কতদূর যেতে পারে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প