সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ গত ২২ আগস্ট সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সমাবেশ হয়নি।

এ ব্যাপারে ইমরান খান জানিয়েছেন, গত ৯ মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি সময় মতো করা হয়নি। তবে এই সমাবেশ আগামী ৮ সেপ্টেম্বর করা হবে বলে জানিয়েছেন তিনি।

আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যমকর্মীদের ইমরান খান এ তথ্য জানান।

এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার (১৯ আগস্ট) তিনি বলেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না।

জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে তা আমি বিশ্বাস করি না।

তারও আগে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছিলেন, ইমরান খান ২২ আগস্ট কেন্দ্রের রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হলো দীর্ঘ বিরতির পর শক্তি প্রদর্শন।

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) কারাবন্দি ইমরান খান এই ভবিষৎদ্বাণী করেন।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি