আখাউড়ায় পানি কমেছে, বন্যা পরিস্থিতির উন্নতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার হাওড়া নদীর গঙ্গাসাগর পয়েন্টে পানির সীমা ছিল ৫ দশমিক ৫৮ মিটার। বর্তমানে পানির সীমা ৫ দশমিক ৫৪ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচে।

জানা গেছে, আখাউড়ার মোট ৪৭টি গ্রামের অর্ধলাখ মানুষ, ১৪ কিলোমিটার রাস্তা, ১০টি সেতু পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমতে শুরু করায় ১১টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ৪টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় গত বুধবার সকাল থেকে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ আছে।

পানি উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান গতকাল সন্ধ্যার সর্বশেষ তথ্য অনুযায়ী আখাউড়ার হাওড়া নদীর গঙ্গাসাগরে গত ১২ ঘণ্টায় পানি ৪ সেন্টিমিটার ও ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার কমেছে।

আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বৃষ্টির সঙ্গে আখাউড়ার বন্যা পরিস্থিতি নির্ভর করে। আগরতলায় বৃষ্টি হলে পানি বাড়বে এবং পরিস্থিতির আরও অবনতি হবে।

ওমেদপুর গ্রামের বাসিন্দা ফারুক মিয়া বলেন, তিন দিন ধরে তাঁরা বিদ্যুৎহীন অবস্থায় আছেন। কবে বিদ্যুৎ আসবে, জানেন না। তবে পানি কমতে শুরু করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী প্রথম আলোকে বলেন, উপজেলায় পানি কমতে শুরু করেছে। আজকে অনেক পরিবার নিজ বাড়িতে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন প্রথম আলোকে বলেন, উপজেলায় পানি কমতে শুরু করেছে। চারটি আশ্রয়কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৪ কিলোমিটার সড়ক ও ১০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুকনা খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। কারও পানির সংকট নেই। কারণ, কোনো নলকূপ পানিতে তলিয়ে যায়নি।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স