সময় ফুরিয়ে আসছে: ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

পারমাণবিক চুক্তির জন্য ‘সময় ফুরিয়ে আসছে’ বলে ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরি মোতায়েন এবং সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বেড়ে গেছে।

একটি বৃহৎ মার্কিন নৌবহরের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, একটি ‘বিশাল নৌবহর’ দ্রুত, দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং উদ্দেশ্য নিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।

ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী স্থল বা সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের ‘তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া’ জানাতে ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত আছে।

যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। কিন্তু এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরান জোর দিয়ে বলেছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

চলতি মাসের শুরুতে ইরানজুড়ে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় দমন-পীড়নের ঘটনায় জড়িতদের সহায়তা করার জন্য দেশটিতে হস্তক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

সর্বশেষ বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আশা করি ইরান দ্রুত ‘টেবিলে ফিরবে’ এবং কোনো পারমাণবিক অস্ত্র নয়, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি নিয়ে আলোচনা করবে।

গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, পরবর্তী আক্রমণ আরও খারাপ হবে। আবার এমনটা হতে দেবেন না।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে কেবল যদি আলোচনা ‘প্রকৃত’ হয়।

তবে তিনি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট যে ধরণের আলোচনার জন্য অপেক্ষা করছেন তিনি কেবল (তার ইচ্ছা অন্যদের ওপর) চাপিয়ে দিতে চান।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প