সময় ও মহাকাল নিয়ে গভীর ভাবনায় অমিতাভ

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন সময় এবং মহাকাল নিয়ে গভীর ভাবনায় রয়েছেন। বিষয়টি তার ব্লগে নজর রাখলেই বোঝা যাবে। যেখানে তিনি এ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন। তার মতে, সময় চিরন্তন, ঐশ্বরিক এবং সর্বশক্তিমান— যা শুধু মানুষের জীবনে দিয়ে চলে। সময়ের হাত ধরেই মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা রূপ লাভ করে বলে অভিমত জানাচ্ছেন বচ্চন।

নিজের ব্লগে বলিউড শাহেন শাহ লিখেছেন, ‘সময় ধীরে ধীরে সব শুদ্ধ করে দেয়। এর কোনো অবসর নেই, এই প্রক্রিয়া চিরন্তন। আমরা চাই বা না চাই, সময় আমাদের দিয়ে চলে, আবার যেটা চাই না সেটাও দিয়ে ফেলে।’ তার মতে, প্রকৃত জীবন ক্ষণস্থায়ী, মিনিটে তার পরিমাপ সম্ভব নয়, বরং তা চিরস্থায়ী সত্তার অনুভব।

অমিতাভ আরও লিখেছেন, ‘সময়ই সিদ্ধান্ত নেয়, নির্দেশ দেয়, নিশ্চিত করে আর হিসেব রাখে। আর শেষ পর্যন্ত সময়ই আমাদের উজাড় করে সবকিছু দেয়। সেই দান সঠিক পথে ব্যবহৃত হবে, নাকি নষ্ট হবে, তা পুরোটাই থাকে মানুষের হাতে।’

এ মুহূর্তে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় চলছে জনপ্রিয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন। শাহরুখ খানের সঞ্চালনায় একটি সিজন বাদ দিলে, এই অনুষ্ঠানের প্রত্যেক সিজনেরই সঞ্চালক অমিতাভ। সেই শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে, সময় বের করে ‘সময়’ নিয়েই নিজের মত শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের