এবার ভূত হয়ে আসছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

তামিল চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং সফল হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’। আবারও বড় পর্দায় ফিরছে। রঘব লরেন্স অভিনীত ও পরিচালিত এই সিরিজের পঞ্চম কিস্তি ‘কাঞ্চনা ৪’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল একটি চাঞ্চল্যকর খবর।

নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এই ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

ভারতের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশমিকাকে ‘কাঞ্চনা ৪’-এর জন্য গুরুত্বপূর্ণ চরিত্রে নির্বাচন করা হয়েছে। সম্ভবত তিনি এতে অতিপ্রাকৃত ভূমিকায় থাকছেন। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই গুঞ্জনে বেড়েছে ‌‘কাঞ্চনা’ ভক্তদের কৌতূহল।

যদি এই খবর সত্যি হয় তবে এটি হবে রাশমিকা অভিনীত প্রথম হরর সিনেমা। এর আগে তিনি মূলত রোমান্টিক, পারিবারিক ও নাটকীয় চরিত্রেই দেখা দিয়েছেন। ‘কাঞ্চনা’ সিরিজের ভূত চরিত্রগুলো বরাবরই সিনেমার মূল আকর্ষণ হয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, রাশমিকার জনপ্রিয়তা নতুন মাত্রা যোগ করতে পারে এই ফ্র্যাঞ্চাইজিতে।

প্রসঙ্গত, ‘কাঞ্চনা ৪’-এ রঘব লরেন্সের পাশাপাশি আরও থাকছেন পূজা হেগড়ে ও নোরা ফাতেহি। ছবিটির পরিচালনায় রয়েছেন রঘব নিজেই। এর আগে ‘মুনি’ (২০০৭), ‘কাঞ্চনা’ (২০১১), ‘কাঞ্চনা ২’ (২০১৫) এবং ‘কাঞ্চনা ৩’ (২০১৯) সিনেমাগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।

এই মুহূর্তে ‘কাঞ্চনা ৪’-এর শুটিং চলছে। নির্মাতারা শিগগিরই অফিসিয়াল পোস্টার ও চরিত্র ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে রাশমিকার ভূত রূপ দেখার আগ্রহ তুঙ্গে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!