সবাইকে পেছনে ফেলে শীর্ষে আল্লু অর্জুন

প্রথম কোনো তেলেগু তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব অর্জন করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা’ সিনেমার জন্য সেরার মুকুট মাথায় উঠেছে এ অভিনেতার। 

ভারতীয় বিনোদন জগতের বলিউড-তেলেগু-মালয়লামসহ সব ইন্ডাস্ট্রির সুপারস্টারদের পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে গেছেন আল্লু অর্জুন। বলিউড বাদশাহ  শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুরসহ বড় বড় অভিনেতাদের পেছনে ফেলে শীর্ষে তিনি। এতদিন ছিলেন তেলেগু সুপারস্টার বিজয় থালাপতি। 

অভিনেতা আল্লু অর্জুন ‘পুষ্পা’য় ব্যাপক সাফল্যের পর থেকেই দ্বিগুণ হয়েছে তার পারিশ্রমিক। বর্তমানে পারিশ্রমিকের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছেন তিনি। সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের তালিকায় শীর্ষে নাম লেখালেন আল্লু অর্জুন। অজস্র সুপারহিট ছবির মোট বক্স অফিস কালেকশনকেও নাকি ছাপিয়ে গেছে তার পারিশ্রমিক। 

এদিকে বক্স অফিসে মুক্তির অপেক্ষায় আছে ‘পুষ্পা টু’। ‘ট্র্যাক টালিউড’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ছবির জন্য নাকি প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা।  তার এই পারিশ্রমিকের অংক একাধিক সিনেমার মোট আয়, বহু তারকার বেতনের থেকে অনেক বেশি। এই প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এখন ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা’, যা দর্শকমহলে বিপুল সাড়া ফেলে দিয়েছে। 

এ ছবির খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। কোভিডপরবর্তী সময় যখন প্রেক্ষাগৃহ ধুঁকছে রীতিমতো, সেই সময়ে দাঁড়িয়েও দুর্দান্ত ব্যবসা করেছে পুষ্পা। সেই থেকে ‘পুষ্পা টু’ মুক্তির অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। 

এদিকে আল্লু অর্জুনের আগে বিজয় থালাপতি ছিলেন এ তালিকার শীর্ষে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, থালাপতি তার ‘গট’ ছবির জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন। সেই ছবিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা যায়। তবে ‘পুষ্পা টু’ ছবির হাত ধরে সেই রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি