সতীর্থদের ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

আগের রাতে তিনি হঠাৎই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সাত সকালে শেরে বাংলায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচেই গ্লাভস হাতে উইকেটের পেছনে মুশফিকুর রহিম।

দেশবরেণ্য এ ক্রিকেটার লাল-সবুজ জার্সি গায়ে আর ওয়ানডে খেলবেন না। ফলে জাতীয় দলের হয়ে মাঠ থেকে এই ফরম্যাটে বিদায় নেওয়ার সুযোগ নেই মুশফিকের।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও ঘরোয়া লিগে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক। বৃহস্পতিবার শেরে বাংলায় রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলা শুরুর আগে মুশফিককে এমন সম্মান প্রদর্শন করেন মোহামেডানের সতীর্থ ক্রিকেটাররা।

হোম অব ক্রিকেটে মোহামেডান ড্রেসিংরুমের সামনে ২ সাড়িতে বিভক্ত হয়ে হয়ে দাঁড়ান মোহামেডান ক্রিকেটাররা। যেহেতু মোহামেডান প্রথম ফিল্ডিং করেছে। তাই প্যাড ও গ্লাভস পড়ে সতীর্থ ক্রিকেটারদের দেওয়া স্ট্যান্ডিং এভিয়েশনের মধ্য দিয়ে নামেন মাঠে মুশফিক।

মাঠে নেমে মুশফিক পুরো ৫০ ওভার কিপিং করে দুটি স্টাম্পিং আর একটি ক্যাচও ধরেছেন। এখন দেখার বিষয়, মুশফিক ব্যাট হাতে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে পারেন কিনা!

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প