সড়ক দুর্ঘটনায় আহত আশিস বিদ্যার্থী, এখন কেমন আছেন জানালেন তিনি

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবরে অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় নিজের বর্তমান অবস্থার কথা জানালেন অভিনেতা আশিস বিদ্যার্থী। শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রকাশিত ওই ভিডিওতে তিনি জানান, তিনি ও তার দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া বর্তমানে ভালো আছেন।

ঘটনার বিবরণ দিয়ে আশিস বিদ্যার্থী বলেন, নৈশভোজ সেরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে তিনি ও তার স্ত্রী ছাড়াও বাইকচালক আহত হন।

ভিডিও বার্তায় অভিনেতা বলেন, “আমি আর রূপালি এখন ভালো আছি। আপনাদের দুশ্চিন্তার কথা জানতে পেরে মনে হলো জানানো খুব প্রয়োজন। আমি একেবারে ঠিক আছি। রূপালি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইকচালকের খোঁজও নিয়েছি। আগের চেয়ে তিনি ভালো আছেন এবং তার জ্ঞান ফিরেছে।”

দুর্ঘটনার পর আহত মোটরবাইকচালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গীতানগর থানার পুলিশ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে।

আশিস বিদ্যার্থী ও তার স্ত্রীর সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও অনুরাগীরা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান