শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শনিবার প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশী যুবারা। ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গেছে আজিজুল হাকিম তামিমের দল।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪১ রান করে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল। এরপর বাংলাদেশকে ৩৩.৩ ওভারে গুটিয়ে দিয়ে ৯৮ রানের জয়ে সিরিজ শুরু করেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার হয়ে ৯২ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন চামিতা হিমাতিগালা। তিনে নেমে সেনুজা উইকুনাগোদা ৭৪ বলে ৫০ রান করেন। এই দুই ইনিংসের ওপর ভর করেই বড় রানের ভিত্তি তৈরি করে নেয় লঙ্কানরা।

শেষদিকে বাংলাদেশী বোলারদের তুলোধুনো করেন কাভিজা গ্যামেজ। ৫৯ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলে স্বাগতিকদের ২৪১ রানে পৌঁছে দেন তিনি।

২৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৫ বলে ৪৪ রান করেন কালাম সিদ্দিকি। অধিনায়ক আজিজুল হাকিম ৩১ বলে ২১ রান করেন। মিডলঅর্ডার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ ১৭, ওপেনার জাওয়াদ আবরাব ১৪ ও আল ফাহাদ অপরাজিত থাকেন ১২ রানে। বাকিদের কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। ফলে ৩৩.৩ ওভারে ১৪৩ রানে গুটিয়ে বাংলাদেশ।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১