ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধে বড় সিদ্ধান্ত

কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাতিলের হতে যাচ্ছে সিন্ধু পানিচুক্তি। সেই সঙ্গে ভারত ছেড়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাকিস্তানের নাগরিকদের। সন্ত্রাসী হামলার পর ভারতীয় শোবিজও ক্ষোভের আগুন জ্বলছে।

পহেলগাম হামলার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ সিনেমা। আট বছর বাদে বলিউডে ফিরতে চেয়েও ফেরা হচ্ছে না এ পাক সুপারস্টারের। এ হামলার ঘটনায় পাকিস্তানি শিল্পীদের শোক প্রকাশ দেখেও মনে গলেনি ভারতের। আগেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত।

এবার ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের এক সভাপতি অশোক দুবেও আওয়াজ তুলেছে ভারতীয় শোবিজে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার জন্যে।

অশোক দুবের ভাষ্য, ভারতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ভারতীয় সংবাদসংস্থা ‘এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্য, ‘আমাদের কাছে দেশ আগে। বারবার আমাদের দেশের উপর আক্রমণ হানা হচ্ছে। সম্প্রতি পহেলগামেও জঙ্গি হামলা হয়েছে। সেই বিষয়ে আমরা আবারও একটি বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছি, ভবিষ্যতে যদি আমাদের শোবিজের কোনো সদস্যকে পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে কাজ করতে দেখি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব এবং তাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেব।’

অশোক জানিয়েছেন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছেও একটি চিঠি পাঠিয়ে পাকিস্তানি শিল্পীদের চিরতরে ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানানো হয়েছে।

তাদের দাবি, মন্ত্রণালয়ের পক্ষে যেন এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আর ভবিষ্যতে যদি ভারতীয় চলচ্চিত্র জগতের কেউ ওদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার দুঃসাহস করে, সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হোক। যাতে অন্য কেউ এমন কাজ করার আগে হাজারবার চিন্তাভাবনা করে। পহেলগাম হামলায় ভারতবাসীর মনেও নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে। ফাওয়াদ খানসহ সব পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেটপাড়ার হুঁশিয়ারি, ‘বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।’

ভারতীয় বিনোদন ভুবনে পাকিস্তানি তারকাদের চিরকালের জন্য নিষিদ্ধ করতে এটাই বোধ হয় শেষ পেরেক। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১