শ্রমিকের কাজ করতে ভারতে অনুপ্রবেশ, গ্রেফতার ৪১ বাংলাদেশি

কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করা ৪১ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী রানিতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটকের পর স্থানীয় থানায় হস্তান্তর করে। বুধবার (২৩ অক্টোবর) তাদের স্থানীয় আদালতে তোলার কথা রয়েছে। সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ফরেনার অ্যাক্টস-এ মামলা করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে দাবি করছে, গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে ৪০ জনের বাড়ি রাজশাহী জেলায় এবং একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। প্রত্যেকেই দক্ষিণ ভারতের বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। গত সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে তারা সীমান্ত অতিক্রম করেন।

স্থানীয়রা জানান, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো থেকে কাজের সন্ধানে দৈনিক অসংখ্য বাংলাদেশি শ্রমিক ভারতে অনুপ্রবেশ করে। তারা পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের রাজধানী দিল্লি এবং দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ইটভাতেও বাংলাদেশি শ্রমিকদের চাহিদা রয়েছে।

তবে সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের অনুপ্রবেশের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করে। সীমান্তের কাছাকাছি থানা এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্ত শহর থেকে রেল যোগাযোগ রয়েছে এমন স্টেশনগুলোতেও পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প