শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপির বিপুল নেতা-কর্মী

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মীরা।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি। এই কর্মসূচিতে অংশ নিতেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন।

শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে বেলা দুইটায় সংক্ষিপ্ত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বেলা পৌনে দুইটার দিকে সরেজমিন দেখা যায়, রংবেরঙের টি-শার্ট পরে হাতে দেশের ও দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। নয়াপল্টন ছাড়াও কাকরাইল মোড়, বিজয়নগর, ফকিরাপুল মোড়ে নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এসেছেন।

বিপুলসংখ্যক নেতা-কর্মীর অবস্থানের কারণে পল্টন, মালিবাগ, মতিঝিল, শাহবাগ এলাকায় ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বড় পরিসরে শোভাযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ৭ নভেম্বরের শোভাযাত্রা কর্মসূচি বিএনপিকে নানা শর্ত সাপেক্ষে সংক্ষিপ্তভাবে করতে হতো। শোভাযাত্রা ও সড়ক ব্যবহারের অনুমতি শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রাখত পুলিশ।

অন্যবার বিএনপি নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত শোভাযাত্রা করত। তবে এবার শোভাযাত্রার পথ লম্বা করছে দলটি। নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হবে। কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শোভাযাত্রা শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সমাপনী বক্তব্য দেবেন।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে শোভাযাত্রা শেষ হবে।

গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি