শোক-ক্ষোভে উত্তাল শাহবাগ, ‘হাদি, হাদি’ স্লোগান প্রতিধ্বনিত

জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্লোগানে স্লোগান তোলা হয়। চারপাশ থেকে একের পর এক প্রতিবাদী ধ্বনি ভেসে আসে, প্রতিধ্বনিত হয় ‘হাদি, হাদি’। শাহবাগে তখন শোক ও ক্ষোভে এক উত্তাল প্রেক্ষাপট তৈরি হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে অবস্থান করা বিক্ষোভকারীরা আরও জড়ো হতে থাকেন। কণ্ঠস্বর তীব্র হয়, হাত তুলে স্লোগান দেওয়া হয়। কেউ হাত তুলে স্লোগান দিচ্ছেন, কেউ চোখ ভেজা কণ্ঠে দাঁড়িয়ে আছেন— সবার দৃষ্টি একটাই ওসমান হাদির শেষ যাত্রার দিকে।

ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর সংবাদে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। এসময় আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘হাদি ভাই মরলো কেন— ইন্টেরিম জবাব দে, আইজিপি জবাব দে, জাহাঙ্গীর জবাব দে’, ‘গোলামি না, আজাদী—আজাদী, আজাদী’, ‘দিল্লি না, ঢাকা— ঢাকা, ঢাকা’ স্লোগান দিতে থাকেন।

স্লোগানের ফাঁকে ফাঁকে বিক্ষোভকারীরা বলছেন, হাদির মরদেহ ঢাকায় আসা মানেই নতুন অধ্যায়। বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা।

শাহবাগে অপেক্ষমাণ আজিমপুর থেকে আসা স্কুলশিক্ষক রহমত আলী বলেন, হাদির মরদেহ এসেছে, এবার জবাব চাই। বিচার না হলে আন্দোলন থামবে না।

জুলাই ভাস্কর্যের পাদদেশে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সদস্যরাও রয়েছেন। সবাই এখন এক মঞ্চ থেকে স্লোগান দিচ্ছে।

বিক্ষোভকারীদের দাবি— হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প