শেষ ম্যাচে জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য পেলো শ্রীলঙ্কা

এবারের এশিয়া কাপে সর্বোচ্চ দলীয় স্কোর হলো আজ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সামনে ২০৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল।

এই এশিয়া কাপে এই প্রথম কোনো দল ২০০ প্লাস রান তুললো। তবে, ম্যাচটা পুরোপুরিই নিয়মরক্ষার। কারণ, এই ম্যাচ দিয়ে ফাইনালে ওঠা বা না ওঠা- নির্ধারণ হবে না। এই ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা চেয়েছিল, জয় নিয়ে টুর্নামেন্টটা শেষ করতে। কিন্তু যে বিশাল লক্ষ্য তাদের সামনে দাঁড়ালো, তাতে করে জিততে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলকে ফিরিয়ে দিয়ে ভালো সূচনা এনে দিয়েছিল লঙ্কান বোলার মহেশ থিকসানা। তবে অভিষেক শর্মা ঝড় তুলতে থাকে। অন্যপ্রান্তে ধরে খেলেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ১২ রান করে তিনি যখন আউট হন, তখন দলীয় রান ছিল ৭৪। ৩১ বল রেখলে ৬১ রান করে আউট হন অভিষেক শর্মা। ৩৪ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিলক বার্মা।

২৩ বলে ৩৯ রান করে আউট হন সাহ্জু স্যামসন। ২ রান করে বিদায় নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া এবং ২১ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ