আরিয়ান-শাহরুখ-গৌরীর বিরুদ্ধে সমীরের মানহানির মামলা খারিজ

আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের প্রযোজক শাহরুখ খান ও গৌরি খানের ‘রেচ চিলিজ এন্টারটেইনমেন্ট’ ও ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’র বিরুদ্ধে মানহানির মামলা করেন ভারতের প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ মামলা খারিজ করে দেন দিল্লির হাই কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, ওয়াংখেড়ের দাবি ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ইচ্ছাকৃতভাবে সমীর ওয়াংখেড়ের খ্যাতিকে রঙিন এবং পক্ষপাতদুষ্টভাবে নষ্ট করার উদ্দেশে তৈরি এবং বাস্তবায়িত করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, রেড চিলিজের নির্মিত এবং নেটফ্লিক্সের সম্প্রচারিত মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর ভিডিও টেলিভিশন সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’।

এটি মাদকবিরোধী সংস্থার বিরুদ্ধে নেতিবাচক এবং ভিত্তিহীন। শুধু তাই নয়, আইনের প্রয়োগ নিয়ে সাধারণ মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছে সিরিজটি। তাই মামলায় ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন সমীর।

দিল্লির হাই কোর্ট সমীরের দায়ের করা মামলাটি আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খারিজ করে দেন। মামলাটি খারিজ করার কারণ হিসেবে হাই কোর্ট জানায়, এই ঘটনার সূত্রপাত বা কারণ দিল্লিকে ঘিরে নয়, তাই এই মামলা দিল্লিতে কার্যকর নয়।

শুধু তাই নয়, সমীরকে হাই কোর্ট প্রশ্ন করেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ব্যঙ্গ করে তাকেই দেখানো হয়েছে, কীভাবে প্রমাণ করা যায়?

সমীরের কাছে এ মামলার যৌক্তিকতাও জানতে চান দিল্লি হাই কোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব। কারণ ওয়েব সিরিজটিতে কোথাও সমীরের নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, আরিয়ান পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর বিরুদ্ধে ভারতের জাতীয় প্রতীক অবমাননার অপরাধের অভিযোগও করেন সমীর ওয়াংখেড়ে। সিরিজটিতে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ভারতের জাতীয় প্রতীকের অংশ ‘সত্যমেব জয়তে’ বলার পরে মধ্যমা দেখায়। এটি ১৯৭১-এর ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ (দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট) লঙ্ঘিত করে। তবে সমীরের এ অভিযোগও মান্যতা দেয়নি দিল্লির হাই কোর্ট।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ