শুরু হচ্ছে চারদিনের শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য মানবসংস্কৃতির এক শুদ্ধতম অভিব্যক্তি। এটি সাধনা, সৌন্দর্য ও ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। সেই চর্চাকে আরও বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব।

১৯, ২০, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই উৎসব।

১৯ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।

উদ্বোধনী সমবেত নৃত্য ‘শুভেচ্ছা ও ভালোবাসা’ পরিবেশন করবেন একাডেমির নৃত্যশিল্পী, নৃত্য পরিচালনা করবেন স্নাতা শাহরীন। একক সংগীত ‘ঠুমরি রাগ দেশ’ পরিবেশন করবেন কাব্যশ্রী রায় চৌধুরী, সমবেত নৃত্য ‘পল্লবী (ওডিস্যি)’ পরিবেশন করবেন নৃত্যছন্দ। একক নৃত্য পরিবেশন করবেন ‘দেবী স্তুতি (ভরতনাট্যম)’ বৃষ্টি বেপারী, একক সংগীত ‘ধ্রুপদ’ পরিবেশন করবেন অভিজিৎ কুন্ড।

আরও একক নৃত্য ‘শুদ্ধ নৃত্য (কত্থক)’ পরিবেশন করবেন জুবায়ের হোসেন নাইম, ‘জাভেলী’ পরিবেশন করবেন প্রিয়াংকা সরকার। এরপর একক সংগীত পরিবেশন করবেন আলী এফ এম রেজোয়ান, একক নৃত্য ‘শিব বন্দনা (মনিপুরি)’ পরিবেশন করবেন ওর্য়াদা রিহাব। সমবেত নৃত্য ‘ঋতু বসন্ত ও তারানা (কত্থক)’ পরিবেশন করবে রেওয়াজ পারফমার্স স্কুল, একক সংগীত ‘রাগ-বেহাগ’ পরিবেশন করবেন অনিল কুমার সাহা, একক নৃত্য ‘শিব স্তুতি (মনিপুরি)’ পরিবেশন করবেন অর্পণা নিশি।

একক নৃত্য ‘(কত্থক)’ পরিবেশন করবেন মনিরা পারভীন, একক সংগীত ‘রাগ- বসন্ত’ পরিবেশন করবেন শেখর মন্ডল, আবারও একক নৃত্য ‘(কত্থক) পরিবেশন করবেন স্নাতা শাহরীন এবং সবশেষে সমবেত নৃত্য ‘পুষ্পাঞ্জলি (ভরতনাট্যম)’ নিয়ে আসবে কল্পতরু ।

আগামী ২০ ফেব্রুয়ারি শুরুতে সমবেত নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করবে সিলেটের একাডেমি ফর মনিপুরি কালচারাল এন্ড আর্টস। এরপর একক সংগীত ‘ধ্রুপদ’ পরিবেশন করবেন সৌমিতা বোস এবং একক নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করবেন পূজা বৈষ্ণব।

একক নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবেন মন্দিরা চৌধুরী, একক সংগীত ‘রাগ-পূরবী’ পরিবেশন করবেন স্বরাজ সাহা, একক নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করবেন সামিনা হোসেন, ‘কত্থক’ পরিবেশন করবেন সুমাইয়া ইসলাম, একক সংগীত পরিবেশন করবেন বিটু কুমার শীল এবং একক নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করবেন বাবরুল আলম চৌধুরী।

আবার সমবেত নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবেন মাসুম হোসাইন, একক সংগীত ‘রাগ-মধুবন্তী’ পরিবেশন করবেন করিম শাহাবুদ্দিন এবং একক নৃত্য ‘ওডিস্যি’ পরিবেশন করবেন তাজিম চাকমা। একক সংগীত ‘রাগ-বসন্ত’ পরিবেশন করবেন মিরাজুল জান্নাত সোনিয়া, ‘ভরতনাট্যম’ পরিবেশন করবেন গোলাম মোস্তফা ববি এবং সবশেষে সমবেত নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবে কত্থক নৃত্য সম্প্রদায়।

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৫, প্রতিদিন বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন নানা অঞ্চলের শিল্পীরা।

এই উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে।

  • Related Posts

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading
    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শুরু হয়েছে। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের…

    Continue reading

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ