শুটিংয়ে অগ্নিদগ্ধ, এখন কেমন আছেন আরিফিন শুভ

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে আরও দেখা যায়, ওই সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি বেশ আহত হয়েছেন।

এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন আরিফিন শুভ। বলেন, ‘হ্যাঁ, আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, ‘এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে, কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’

শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে চলছিল গোপনীয়তা। এই প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি তো শুধু সিনেমার শিল্পী। প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। আশা করি, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে।’

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত